দূরত্বের কাছাকাছি – শিমুল মুস্তাফা।

কাল তোমাকে দেখলাম আমি
বেইলী রোডের কফি শপে
আমাদের সেই টেবিলটাতেই
ডুবে আছো অন্য চোখে
যেমন করে একটা সময়
আমার চোখে থাকতে তুমি
আমার দেওয়া জন্মদিনের
সেই জামাটাই পরা ছিলে
সব কিছুই তো আগের মতো
চুলটা একটু খাটো লাগলো
কমেও গেছে একটু খানি
বয়স তো আর কম হলোনা
দু একটা চুল পাকলো নাকি?
মোবাইল ফোনটাই নতুন শুধু
গিফট পেয়েছো রিসেন্ট বুঝি?
অনেক দামী কে দিয়েছে ?
পাশে বসা সে দিয়েছে?
দিতেই পারে অবাক হবার
তেমন কিছু দেখছি নাতো
অবাক হবার সব কিছু তো
অনেক আগেই চুকে গেছে
বুকে শুধু কষ্ট আছে
একশো একটা কষ্ট আছে
সরল থাকার কষ্ট আছে
কার কাছে যে বলছি এসব
আমার কাছে তুমি এখন
অন্য তুমি অন্য মানুষ
চলন বলন বোঝা পড়ায়
সব কিছুতেই অচেনা এক
ভিন্ন মানুষ ভিন্ন তুমি
এই শহরে তুমি এখন
তোমার মতো ঘুরে বেড়াও
উড়ে বেড়াও ইচ্ছে মতো
ইচ্ছে ঘুড়ি ওড়াও তুমি
এই আকাশে এই বাতাসে
এক-ই হাসি এক-ই বাঁশি
বাজাও তুমি এক-ই সুরে
ইচ্ছে মতো ইচ্ছে ওড়াও
যখন তখন ইচ্ছে বুনো
প্রেমের ভানে বান মেরে যাও
হায়রে মানুষ হায়রে প্রেমিক

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শিমুল মুস্তাফার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x