তোমার দিকে তাকিয়ে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

অনেক দিন বাদে আবার পুরনো জায়গায়
ফিরে এসেছি। এখন
সবকিছুকে আবার মিলিয়ে নিতে ইচ্ছে করছে।
দেখতে ইচ্ছে করছে,
ইস্টিশানে যাবার রাস্তার বাঁকে সেই
লাল টালির বাড়িটা এখনও
আছে কি না, আর
বাড়িটার পিছনে এখনও দাঁড়িয়ে আছে কি না
মস্ত সেই ছাতিম গাছ।

যাবার আগে তোমার হাতেই সব
তুলে দিয়েছিলুম।
এখন আমি ফিরে এসেছি।
এখন আমার হিসেব মিলিয়ে সব
ফেরত নেব।

কিন্তু ফেরত নিতে গিয়েই আমার
সমস্ত হিসেব হঠাৎ
ভন্ডুল হয়ে যায়।

বাড়িটা আছে। বাড়ির পিছনে
আকাশে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সেই
ছাতিম গাছটাও।
কিন্তু তোমার দিকে তাকিয়ে তবু আমি
বুঝতে পারি যে, আমার
কোনো হিসেবই আর কখনও মিলবে না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x