কবিতার খাতা
অভিমান – সালমান হাবীব।
ফ্রিজ থেকে কোকের বোতল খুলে
মুখে দিতে গিয়ে দেখি;
পেরিয়ে গেছে তারিখের বয়স।
সকালের নাস্তার টেবিলে পাউরুটির প্যাকেট
হাতে নিয়ে মা বললেন; রুটির মেয়াদ নেই।
দু’মাস বন্ধ থাকায় ফোন করতে গেলে
স্বয়ংক্রিয় যন্ত্র-স্বরে মেয়াদোত্তীর্ণের কথা শুনায়
সিম কোম্পানীগুলো।
কাঁচামাল থেকে শুরু করে
রেস্তোরাঁ, ফার্স্ট ফুড, শপিংমল
সবখানেই দেখি মেয়াদ পেরিয়ে যাওয়া
বাসী জিনিসের ছড়াছড়ি!
শুনেছি সময় পেরিয়ে গেলে
সম্পর্কও সম্বোধন ভুলে যায়,
এইযে এত এত জিনিসের মেয়াদ শেষ
হয় সবকিছুতেই সময় এমন প্রভাব;
অথচ অভিমানগুলো আজও মেয়াদোত্তীর্ণ হয় না।
আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীব।






