নতুন দিনের গান – সাদাত হোসাইন।

এই যে সময় চলে যাচ্ছে-
সে মূলত ধূসর করে দিয়ে যাচ্ছে দুঃখ।
মুছে দিচ্ছে দহন দিনের গান,
সময় জানে লিখতে তোমার জীবনপাঠের নতুন অভিধান।

এই যে ভূমি কাঁদছ ভীষণ, বাঁধছ বুকে কারও জন্য স্মৃতির মিনার;
এই যে তোমার চোখের কিনার থইথই জলে, তার কতটা তোমার কথা বলে?

এই যে তুমি পথ হাঁটছ, হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছ পথের ধুলোয়;
ভাবছ বসে কোথাও কেউ নেই। বুকের ভেতর জ্বলত যে জন আলোর মতন,
হারিয়ে গেল হঠাৎ সেও নিজের অজান্তেই!

ওই আসছে ঝড়, অন্ধকারের ভেতর থেকে বাড়িয়ে দিচ্ছে গ্রীবা,
অতীত অতঃপর। ভেঙে দিচ্ছে বাঁধ,
ধ্বসিয়ে দিচ্ছে পায়ের তলার মাটি,
তবুও চলো সময়, শুধুই তোমায় সঙ্গী করে হাঁটি।

সময় জানে মিটিয়ে দিতে দেনা,
আয়না মেলে চোখের সামনে কে কতটুক চেনা,
কে কতটুক সত্যি ছিল, কার কতটুক ভান?
এই হিসেবের সব মিটিয়ে সময়
লিখবে তোমার নতুন দিনের গান,
লিখবে তোমার জীবনপাঠের নতুন অভিধান।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x