যখন তোমার সন্তানের মা আমি – দিলারা হাফিজ।

সপ্তাহের সাতটি দিন কতভাবে ফুরায় আমার
১টা দিন আমি তুলে রাখি তোমার জন্যে
সকাল থেকে কেটলিতে জল চাপিয়ে
অনর্গল আমি ফুটতে থাকি,
জলীয় বাষ্পধারা আমাকে উড়িয়ে নিয়ে যায়
দ্বিধার চূড়ায়,অভিমানের শতরঞ্জি বিছিয়ে
শুয়ে থাকি—পোয়াতি যেমন!

৫০ বছর পুরোনো আফটার সেভের সুগন্ধ
আমাকে আজও উদাস করে দেয়,
যেদিন প্রকাশ্যে আমার কোমর জড়িয়ে ধরে
নিরাপদে রাস্তা পার করেছিলে ঢাকার রাজপথ
আমার গর্ভাশয়ে ছয়মাসের ভবিষ্যৎ
ভেতর থেকে নড়ে উঠেছিল…

আমি তখন সবে ২৭ আর তুমি ৩৮
অভিভূত আমি তোমার নির্লজ্জ সাহস দেখে
লজ্জাবতীর মতো চারুস্বপ্নে ঢুকে যাচ্ছিলাম…

আর ভাবছিলাম, নিজের সন্তানের মাকে বুঝি
এভাবেই লোকে পরম যত্নে ভালোবাসায় রাখে?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দিলারা হাফিজের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x