সাতই মার্চ ১৯৭১ – তসলিমা নাসরিন।

একটি তর্জনী উঠেছিল সেদিন রেসকোর্সের মাঠে
সেই তর্জনীর প্রতি আমি নত হচ্ছি,
একটি গর্জন উঠেছিল সেদিন রেসকোর্সের মাঠে
সেই গর্জনের প্রতি নত হচ্ছি আমি।

এখনও চোখের সামনে একটি দীর্ঘ মূর্তি দেখি,
মূর্তিটি লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে স্বপ্নের কথা বলে,
চেতনার জল মাটি পেয়ে সেই স্বপ্ন বেতস লতার মতো বাড়ে।
এখনও একটি তর্জনী আমার সামনে উঁচু করা,
এখনও একটি গর্জন কানে বাজে-
আমি আন্দোলিত হই, আমি স্বপ্নবান হই।

স্বাধীনতা এখনও অর্জন হয়নি আমার,
পঁচিশে মার্চের রাতে যারা আমার মা’কে ধর্ষণ করেছিল,
তারা আজ আমাকে ধর্ষণ করবে বলে ঘিরে ধরেছে…

আরও একটি যুদ্ধ আমার প্রয়োজন।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। তসলিমা নাসরিন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x