মেঘ বৃষ্টি রোদ্দুর – রুদ্র গোস্বামী।

কোথায় যাচ্ছ ?

মেঘের মাঠে ।
কেন ?

জিজ্ঞেস করতে ।…
কি ?

এতো কষ্ট নিয়ে,
মেঘ কার কাছে যায় !
যদি না বলে ?

ফিরবো না ।
তোমার তো খুব জেদ !

উঁহু, ভালবাসা ।
মেঘের মাঠে মেঘ যে নেই ।

একটু আগে এই যে ছিল !
হয়তো ছিল,
বৃষ্টি যে তার গা ধুইয়েছে ।
এখন সে নেই ।

কোথায় গেছে ?
রঙধনুটা যেখানে তার ঘর বেঁধেছে ?
ওই সেখানে ।

তাহলে যাই ঝর্ণা-বাড়ি ।
কেন ?

জিজ্ঞেস করতে ।
কি ?

মেয়ের কেন ঘুম আসে না,
কান্না নিয়ে জেগেই থাকে,জেগেই থাকে !
যদি না বলে ?

দাঁড়িয়ে থাকবো পাথর যেমন,
তোমার ভারী জেদ ।
উঁহু, ভালবাসা ।
ঝর্ণা-বাড়ি ঝর্ণা যে নেই ।

এই যে তাকে দেখেছিলাম ,
শব্দ করে কাঁদছিল ?
হয়তো ছিল, এখন সে নেই ।
সূর্য তাকে নিয়ে গেছে পথ দেখিয়ে ।

কোথায় গেছে ?
যেখানে তার পাহাড় প্রেমিক আকাশ হোলো,
ওই সেখানে।

তুমি তো বেশ বলতে জানো,কাব্যি পড়ো ?
উঁহু, ভালবাসি ।

কি যেন নাম ?
ক’দিন আগে পাহাড় ছিল, এখন আকাশ ।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র গোস্বামী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x