যাব না কখনও – অবশেষ দাস।

ভালবাসা নেই বলে যাব না কখনও
মনে মনে যাব না কখনও
তোমাদের নড়বড়ে চৌহদ্দিতে!
সশরীরে আসা-যাওয়া ঢের হয়েছে
ভালবাসা নেই বুঝিনি তো
সজনে ফুলের মতো খুঁটে খুঁটে কুড়িয়েছি
তোমাদের ভালবাসা যত
হৃদয়ের আঘ্রাণ মেতে ওঠে
মাখামাখি ভালবাসাতে…
চড়ুই পাখির সরলতা নেমে আসে
সেই পথ ধরে
তবু আর যাব না কখনও

চোখ বুজে দেখি যদি সেসবের কণাটুকু
দ্বিধাহীন দুই হাতে অন্ধত্ব নেব।
বুকের ভেতরে যদি সেসবের চিহ্নমাত্র দেখি
প্রতিটি হাড় গুঁড়ো করে দেব
কখনও যাব না তোমাদের হলুদ চৌহদ্দিতে
ভালবাসা নেই বলে কখনও যাব না

এতদিন ধরে দুই হাতে মাটি কুড়িয়েছি
কাগজের নৌকা জলে ভেসে গেছে
ভালবাসা সোনার হরিণ,
সহজাত লুকোচুরি খেলা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অবশেষ দাস।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x