মাসিপিসি – জয় গোস্বামী।

ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় , জল ছুঁয়ে ঠোঁটে
ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে

শুকতারাটি ছাদের ধারে , চাঁদ থামে তালগাছে
ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে

দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে
ঘুম পাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে

ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার
অনেকগুলো পেট বাড়িতে , একমুঠো রোজগার

ঘুমপাড়ানি মাসিপিসির পোঁটলা পুঁটলি কোথায় ?
রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়

সাল মাহিনার হিসেবে তো নেই , জষ্টি কি বৈশাখ
মাসিপিসির কোলে – কাঁখে চালের বস্তা থাক

শতবর্ষ এগিয়ে আসে ——-শতবর্ষ যায়
চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগাঁ য়

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জয় গোস্বামী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x