মায়েদের কেন বয়স হয়? – রুমানা শাওন।

( এটি একটি ছায়া কবিতা)

মায়ের ছিল লাল শাড়ির দিন,
গহনায় ঝিলিক, ঠোঁটে রঙিন ছাপ
ঝলমলে রূপে ঘর ভরতো যেন,
হাসির মালায় ঢেকে রাখতো জীবনের সকল চাপ।

কালের হাত ধরে মায়ের বয়স বাড়ে
শাড়ির লাল মিলায় গোলাপি আভায়—
চুলে চাঁদ বর্ণ রূপের ছোঁয়া আঁকে
চোখের তারায় সন্তানের শৈশবের স্মৃতি থাকে।

আগের মতন ছুটে না এখন কাজে,
হালুয়া-পিঠার স্বাদ গল্প হয়ে যায়
ভুলে যায় কথা ক্ষনে ক্ষনে
একই প্রশ্ন বার বার শুধায়।

সন্তানের ঈদের জামার রঙ ভাবতে ভাবতে,
চোখে শিশুর জল নামে নিরবে—
আকাশ পাতাল ভাবে কি রঙ্গের কিনবে জামা
স্মৃতির পাতায় মন যেন মেলে দেয় বিহঙ্গের ডানা।

মা তো ছিলেন চাঁদের মত, এখন তারা যেন,
দূরে আলো দেন, তবু ছুঁয়ে যান মন
বয়স কি শুধু ক্ষয়?
আচ্ছা, মায়েদের কেন বয়স হয় ——

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x