বাংলাদেশ – দাউদ হায়দার।

লক্ষ মানুষ বিলিয়ে দিয়ে
তোমায় পেলুম একটি নামে-
স্বাধীনতা
তোমার শরীর রক্তে মাখা

চোখের জলে সিনান করে উঠে এলে রণপায়ে;
দীপ্ত চোখে ইস্টেনগান ফেলে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে
চুমু দিলাম আদর করে
পাড়ার লোকে দেখতে এলো মালা হাতে
ভুলে গেলো দুঃখাবলী, কঠিন শোক, অত্যাচারী রাজার কথা-
এখন আমি তোমায় নিয়ে নেচে বেড়াই প্রাণের সুখে
সামনে আমার দাঁড়িয়ে তুমি হাসতে থাকো ভীষণ জোরে

আমার মেয়ে মাটির বুকে পা ঠেকিয়ে
কাঁদতে থাকে কেমন করে-
দ্যাখো তুমি
মায়ের প্রেম হারিয়ে এখন তাকিয়ে আছে বোনের দিকে-
আসবে ফিরে
ভায়ের কথা স্মরণ করে শুধায় শুধু এই পিতাকে
“আসবে কখোন যুদ্ধ থেকে- বাংলাদেশে?”

লক্ষ মানুষ হারিয়ে আমি তোমায় পেলুম তোমায় পেলুম
তোমার বুকে মাথা রেখে ঘুমাই আমি পরম সুখে-
তুমি এলে রণ পায়ে, দীপ্ত চোখে; স্বাধীনতা!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। দাউদ হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x