তাই এত শুকনো হয়ে আছো – শঙ্খ ঘোষ।

অনেকদিন মেঘের সঙ্গে কথা বলোনি
তাই এত শুকনো হয়ে আছো এসো তোমার মুখ মুছিয়ে দিই
সকলেই শিল্প খোঁজে রূপ খোঁজে আমাদের শিল্পরূপে কাজ নেই
আমরা এখানে বসে দু-একটি মুহূর্তের শস্যফলনের কথা বলি
এখন কেমন আছো বহুদিন ছুঁয়ে তো দেখিনি শুধু জেনে গেছি ফাটলে ফাটলে
নীল ভগ্নাবশেষ জমে আছে
দেখো এই বীজগুলি ভিখারির অধম ভিখারি তারা জল চায় বৃষ্টি চায়
ওতপ্রোত অন্ধকারও চায়
তুমিও চেয়েছ ট্রামে ফিরে আসবার আগে এবার
তাহলে কোনো দীর্ঘতম শেষকথা হোক
অবশ্য, কাকেই-বা বলে শেষ কথা। শুধু
দৃষ্টি পেলে সমস্ত শরীর গলে ঝরে যায় মাটির উপরে,
আর ভিখারিরও কাতরতা
ফেটে যায় শস্যের দানায় এসো মেঘ ছুঁয়ে বসি আজ বহুদিন পর ;
এই হলুদডোবানো সন্ধ্যাবেলা।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শঙ্খ ঘোষ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x