ভালবাসার বিনিময়হীন প্রার্থনা – রুমানা শাওন।

চাওয়া-পাওয়ার হিসাব শেষ কবে করেছিমনেই পড়েনা—শুধু কিছু না-বলা কথাআর অগোচরে জমে থাকা দীর্ঘশ্বাসমাঝেমাঝে কি যেন বলতে যেয়েও, থেমে যায়। যাদের জন্য রেখেছিআমার প্রতিটি ভোর, প্রতিটি রাত,তাদের হাসির ভেতরেই খুঁজে চলিনিজের বেঁচে থাকার অর্থ। নিজের জন্য বাঁচিনি কখনোসবটুকু দিয়েছি নিঃশব্দে—কেউ জানুক বা না জানুক,ভালবাসা তো নিজের মতো করেই থাকে। তবু ভালবাসারা ভাল নেই বলেনিঃশব্দ দহনে পুড়েছি […]
অপেক্ষার শেষ রোদ – রুমানা শাওন।

( মা এর চিকিৎসা শেষ করতে পারার অনুভূতি ) বিষাদেরা আজ হারিয়েছে দিকবুকের ভেতর আজ এক সমুদ্র নীল আকাশ।কঠিন সে পথের ক্লান্তি শেষে আজ—বয়ে নিয়ে এলো যেন এক পরম স্বস্তির নিশ্বাস । সব লড়াইয়ের শেষে এমন একটা সকাল আসে,যেখানে শব্দরা হারিয়ে ফেলে ভাষাকথা যেন হয়ে ওঠে এক একটা গল্পপ্রতিটি নিশ্বাসে বয়ে চলে স্বস্তি অল্প অল্প। […]
মায়েদের কেন বয়স হয়? – রুমানা শাওন।

( এটি একটি ছায়া কবিতা) মায়ের ছিল লাল শাড়ির দিন,গহনায় ঝিলিক, ঠোঁটে রঙিন ছাপঝলমলে রূপে ঘর ভরতো যেন,হাসির মালায় ঢেকে রাখতো জীবনের সকল চাপ। কালের হাত ধরে মায়ের বয়স বাড়েশাড়ির লাল মিলায় গোলাপি আভায়—চুলে চাঁদ বর্ণ রূপের ছোঁয়া আঁকেচোখের তারায় সন্তানের শৈশবের স্মৃতি থাকে। আগের মতন ছুটে না এখন কাজে,হালুয়া-পিঠার স্বাদ গল্প হয়ে যায়ভুলে যায় […]
স্বীকারোক্তি – রুমানা শাওন।

আমার দুক্ষ আমার কাছেই থাকরাত্রি শেষে কান্না মুছে যাক। আমার স্বপ্ন আমার কাছেই দামিআমার আছে সবচেয়ে কাছের যে জনতার নাম একমাত্র আমি। আমার আশা আমার কাছেই প্রিয়বলছি তোমাদের দিও না কিছুতবুও কটাক্ষ না দিও নিজের ছায়ায় ভরসা রাখি আমিসময় কখনো সংশয়ে ঢাকেতবু পারবো না থেমে যেতে, এটাও জানি। আমার হাসি আমার চোখেই ফাঁকি,আপন খুঁজে আপনাকেই […]
অনাহারী আমি – রুমানা শাওন।

সবাই বলে, “চোখের নিচে কালি!অসুস্থ নাকি শরীর?”কেউ বোঝে না—মনেরও হয় প্রচন্ড জ্বর।হাত বাড়িয়ে ওষুধ দিতে চায়কিন্তু রাত জেগে ভাঙা গান শোনাআর নিঃশব্দে কাঁদার গল্প…অজানা কৌশলে এড়িয়ে যায়। জিজ্ঞেস করে, “কিরে ঘুম হয়নি? চোখ লাল কেন?”হাসি চাপিয়ে বলি, “ধুলো পড়েছে, ও কিছু না!”কেউ জানেও না—বালিশ ভেজে প্রতিরাতের নোনা,মনের কোনে জমে থাকা ব্যথার হিসাবশরীরের চেয়ে সংখ্যায় অনেক […]
নদীটি ভালো নেই – রুমানা শাওন।

আজকাল কেউ আর জিজ্ঞেস করে নাআমি কেমন আছি?চোখের দিকে তাকিয়ে কেউ বলে নাএতো মেঘ কেন তোমার চোখে? ঘাড়ের পাশে পড়ন্ত নিশ্বাসওনিজেকে নিয়ে ব্যস্তআমার সময়টা শুধু প্রয়েজনের। চার পাশের মানুষ ভিষণ ভিষণ ভাবেআগ্রহ দেখায় নিরাগ্রহ নিয়েবুঝেও চুপ করে থাকি কারণ আমি জানি পৃথিবীর সব সম্পর্কশুধুই প্রয়োজনের। সেখানে আমার নদীটির ভালো থাকা না থাকায়কারো কিছু এসে যায় […]
অভিমানের ই-মেইল – রুমানা শাওন।

হৃদয় এখন যন্ত্রের মতো ঠান্ডা,ভালোবাসা শুধু “সেন্ড” বোতামে চাপা—অভিমান এখন ফেলে দেওয়া বার্তার মতো,Error দেখায় নেটওয়ার্ক ইস্যুতে সরল মানুষগুলো পাথর হয়ে যায়,যন্ত্রের শহরে কেউ শোনে না কান্না;প্রতিটি আবেগ লুকায় ফোনের স্ক্রিনেমুছে যায় “মেঘলা দিনের” গানস্টোরি লাইনের সেট করা লিস্টেড গানে। অভিমান এখন ভাঙা কাঁচের টুকরো,যে করে তাকেও ফেলে দিতে হয় ডাস্টবিনে;হৃদয় যদি মরে, ব্যাটারি বদলাও […]
অন্তর্গত শ্রদ্ধাঞ্জলি – রুমানা শাওন।

আর মঞ্চে চড়াবো না মালাতোমাদের নামে জমাবো না কৃত্রিম লাল ফুলের স্তূপ—তোমাদের ঠিকানা এখন এই হৃদয়ের সেই গুহামুখযেখানে নীরব ধ্বনি কাঁপে রাতের শিরায়-উপশিরায়,যেখানে প্রতিটি দেশপ্রেমিকের স্পন্দনেতোমাদের রক্ত জমাট বেঁধে আছে অদৃশ্য ভালোবাসায়। ফাটল ধরা এই মাটির দেশেশোকও যেন আজ বাণিজ্যের পণ্য,মিথ্যা মিছিলে ভাসে পতাকা,পথে প্রান্তরে পড়ে থাকে কিছু প্রশ্ন:” শুধু একুশেই কি মুছে ফেলা যায়সমস্ত […]
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে – রুমানা শাওন।

১৯৭১ এর সেই দুঃসহ রাত,বাংলা কাঁদে, রক্তের দাগ চাপ চাপপশ্চিমের ঘাতক, নির্মম ছলে,নিলো মেধাবী প্রান দলে দলে। তবু থামেনি মুক্তির গান,বাংলা দাঁড়ায় নতুন প্রমাণ।মাটি বলে, স্মৃতিতে রয়,তোমাদের রক্তেই স্বাধীনতা বয়। কলম থেমে যায়, ছাপা হয় না বইনতুন শিশুর চোখ খোঁজে, বাবা তার কইচেতনায় আছো, আছো মননে,তোমাদের স্বপ্ন জাগ্রত প্রতি বাঙ্গালির মনে। মেরেছে গুলি করে খুঁচিয়ে […]
ভালবাসার অনাহার – রুমানা শাওন।

আমি জানিআমার কান্না কখনো ঝরনা হয়েঝরে পড়বে না তোমার বুকে।ও বুক—যেন পাহাড়ের খোঁড়ায় ঠায় বসে থাকা শিলা,যেখানে চোখের জল নয়,সময় জমে বরফ হয়। ঝরনা গড়ায় সেইখানে—যেখানে পাথরে জন্ম নেয় নতুন প্রান,যেখানে শব্দ প্রতিধ্বনি ফিরিয়ে দেয় গুহার হৃদয়।তোমার বুক তা নয়। আমি জানি,আমার দীর্ঘশ্বাস আলোড়ন তোলে না তোমার হৃদয়ে।তোমার হৃদয়শুধু মেকানিক্যাল স্পন্দনে বেঁচে থাকে—ভালোবাসার সুরে নয়,বিশ্বাসহীনতার […]