কবিতার
খাতা

বন্দী মানবতা বোবা সমাজ – রুমানা শাওন।

বন্দী মানবতা, বোবা সমাজ - রুমানা শাওন

ধর্ষণ, আজ এক বিষের নাম,মানবতা কাঁদে নীরবে, কাঁপে সম্মান।ক্ষমতার মোহে অন্ধ, চোখ বুজে সবাই,চারিদিকে হাহাকার , বিচার কোথায় পাই? ধর্মের দোহাই দিয়ে হয় ছলনা,নারী তো নারীই—তার তুলনা কখনো বোন, মা, কখনো ভুল গননা ধিক্কার এই দেখানো প্রতিবাদ, এই ন্যায়ের ভান—সমাজ যে সরব! কোথায় তার প্রমাণ?নীরব দর্শক হয়ে—সব দেখি, সব সই,ক্ষমতার নেশায় বুঁদ হয়ে, অন্যায়ের স্রোতে […]

বোহেমিয়ান হতে চেয়েছিলাম – রুমানা শাওন।

বোহেমিয়ান হতে চেয়েছিলাম- রুমানা শাওন।

বোহেমিয়ান হতে চেয়েছিলাম,এক মুঠো হাওয়া হতে চেয়েছিলামচেয়েছিলাম খালি পায়ে শিশির জড়ানো ঘাসে পা রাখতেবিনা কারণেই কোনো ট্রেন ধরে দূরেএএএএএ চলে যেতে। চেয়েছিলাম—সন্ধ্যা হলে শহরের ভিড়ে হারিয়ে যাই,বন্ধুদের সঙ্গে চা-ভাষার আড্ডায় কবিতা আওড়াই,দুপুরবেলা শুয়ে থাকতে খোলা জানালার পাশেএকটা বই, কিছু কবিতা, আর আমি। কিন্তু বাস্তবতার দেয়ালে হঠাৎ কপাল ঠুকে যায়দায়িত্বের শিকলে টান পড়ে পায়ের গোড়ালি,সংসারের হিসেবেরা […]

খরা – রুমানা শাওন।

এই শীতে - বুদ্ধদেব বসু

একমুঠো বৃষ্টি চাইআর কিছু না হলেও চলবেখরায় পুড়েছে কন্ঠখানিকিভাবে ভালবাসি বলবে? আঁচল পেতেছি ঝড়ো বাতাসের আশায়হতাশ আমি মেঘেদের ভাষায়।আমার হৃদয়ে খট খটে রোদমুখের ভাষায় নিদারুন ক্ষোভ চোখের তারায় শুধুই খরাতোমার আমার নেই বোঝাপড়ামধুমাস তবু নেই মিষ্টতামন এলোমেলো, চায় শিষ্টতা এভাবেই যদি কেটে যায় দিনশুধু আমি নয় জেনো, তুমিও বন্ধুহীন। আশায় আশায় দিন কেটে যায়রাতও যায় […]

আমাদের কোনো দেশ নেই – রুমানা শাওন।

তুমিই শুধু তুমি - সৈয়দ শামসুল হক

আমাদের কোনো দেশ নেই,আমাদের নেই কোনো দলও।আমরা কেবল চিহ্নিত নেতার ছায়ায় হাঁটি,নোটের গন্ধে নুয়ে পড়ি,যেমন ফুল ঝরে পড়ে গ্রীষ্মের আগুনে। নেতারা আমাদের ধন-দেবতা,তাদের প্রদত্ত বরের ছিটেফোঁটায় আমরা নত হই—আর মুগ্ধ দৃষ্টিতে দেখিডলার-পাউন্ডের রাজনীতি। দেশটা যেন একবারের জন্মদিন,যার পরে আর কোনো কেক কাটা হবে না।কোনো প্রজন্ম আসবে না আর,ভবিষ্যতের এখানে কোনো দায় নেই—এখানে বর্তমানই রাজা। দুর্নীতি […]

তিনি একজন পরিপূর্ণ নারী – রুমানা শাওন।

শেকল ভাঙার বয়স - রুমানা শাওন

তার শাড়ির ভাঁজে লুকানো থাকেঅসংখ্য গল্প—মাথায় গোজা সাদা ফুল,আর চোখে যেন শত সহস্র ছায়াপথের আলো। তিনি বলেন না, শুধু থাকেন—যেন সন্ধ্যার বাতাস,যে চুপিচুপি জানলার পর্দা সরিয়েতোমার কপালে হাত রাখে। তার হাসিতে থাকে তিতকুটে লড়াইয়ের জয়,তার অবাক চাহনি—যেন বইয়ের শেষ পাতা,যেটা তুমি পড়ে শেষ করলেওমন থেকে কিছুতেই রেশ যায় না। তিনি মা হতে পারেন, মেয়ে হতে […]

শেষ চাওয়া – রুমানা শাওন।

শেষ চাওয়া - রুমানা শাওন

সময়ের কাছে,একটু থামতে চেয়েছিলাম—সময় থামেনি।আমি একা হলাম, সাথে একরত্তি ছেলে।সামনে এক দীর্ঘ পথ,যার প্রতিটি ধুলোমাখা মোড়ে দাঁড়িয়ে ছিলকারও করুনা,কারও সন্দেহ,আর অনেকের মৌন অবজ্ঞা। পৃথিবী কখনো আমাকে জিজ্ঞেস করেনি—“কি হয়েছিল?”তারা বরং গল্প বানিয়েছিল,যেখানে আমি কখনো নায়িকা,কখনো খলনায়িকা,আর কখনো শুধু “উপযুক্ত নয়”। আমি হয়ে উঠলাম গল্পের খোড়াক,যেন সত্যের চেয়ে গল্প বেশি বিশ্বাসযোগ্য।আমি ধোয়া তুলসীপাতা নই—তবে আমি সেইও […]

জন্মদাতা- রুমানা শাওন।

জন্মদাতা- রুমানা শাওন

সব পুরুষই ছায়া ফেলে যায়,কিন্তু সব ছায়া কি আশ্রয় হয়! কিছু পুরুষ—শুধু মৌসুমি বৃষ্টির মতো,ফেলে রেখে যায় বীজশুধু জানে না কীভাবে জল দিতে হয়। তারা সম্পর্ককে উপহাস করে চলে যায়যেন ঘরের ভাঙা চাবি—যা দিয়ে খোলে না কোনো দরজা। তাদের চোখে কোনো ভবিষ্যৎ নেই,তারা শুধু অতীতের পুরুষ,বর্তমানেও শুধুই পুরুষ মানুষদায়িত্বের প্রশস্ত রাস্তায় যার কোন পদচিহ্ন নেই। […]

সব অনুভূতিতে কালির আঁচড় দিতে নেই- রুমানা শাওন।

সব অনুভূতিতে কালির আঁচড় দিতে নেই- রুমানা শাওন

শুধু বলছি —আমি অসম্পূর্ণ।সব বলারও দরকার হয় না,অনেক কথা থেকে যায় বুকের কোণেপাথরের মতো জমে…চিৎকার করে না, শুধু ভার বাড়ায়। তুমি থাকলে—আমার হয়ে বলে দিতেসব না বলা কথা,যেগুলো কাউকে বলা যায় না এখন।তোমার মতো করেকেউ শোনে না আমার নিঃশব্দ কান্না,কেউ বোঝে না আমার নিরব প্রতিবাদ। প্রতি রাত শেষেএকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমাতে যাই,ভোরে জেগে উঠিআরও […]

ভাবনা – ১ – রুমানা শাওন।

ভাবনা - ১- রুমানা শাওন

থাকুক সেতো আমি ছাড়াইঅনেক ভাল থাকুকমাঝেমাঝে আমায় ভেবে মনের মধ্যেএকান্তে বসে গোলাপ কলি আকুঁক। আমি নাহয় চলেই যাবো দূরে কোথাওভোরের কোন ট্রেনেমনে যদি পরে তাকে, কি আর করারাখবো না হয় একটু নজর তাহারটাইমলাইনে। আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওনের কবিতা। কবিতার কথা— রুমানা শাওনের ‘ভাবনা – ১’ কবিতাটি আধুনিক যুগের প্রেম, বিচ্ছেদ এবং এক […]

মিনারে রক্তের গন্ধ – রুমানা শাওন।

ভালবাসি, ভালবাসি - সুনীল গঙ্গোপাধ্যায়

মসজিদে-মন্দিরে কান্না আছে জমে,পবিত্র গ্রন্থে লেগে আছে ধুলো-রক্তের ছাপ।নামাজ কাঁপে বোমার শব্দে,প্রার্থনার হাত এখন অস্ত্রের মুঠোফোন। গাজায় শিশু কাঁদেগলায় আটকে থাকা কষ্ট চেপে ধরে বুক,জলন্ত জয়তুনের ডালে লেখা হয় নতুন ইতিহাস। কাশ্মীরের নদী আজ লাল সাক্ষ্য দেয়,জীবন গল্পের পাতা ঝরে যায় গুলির শব্দে। বনের দেবতার চোখে জল, আদিবাসীদের ঘরে আগুন,মাটি-জমিনের দলিল পুড়ে ছাই—সভ্যতার পাথরে। “খোদা” […]