চিঠিপত্র – তারাপদ রায়।

সুখ নেই, দুঃখও করি না।মধ্যে মধ্যে চিঠি দিওযে কোন পরগণায় থাকো, যাকে ইচ্ছে খাজনা টাজনা দাওশুধু মনে করে প্রীতি, কুশল জানিয়ো। পারো যদি আমের মুকুল কি রকম এ বছর,কাঁঠালের মুচি এলো কিনা, আর শ্বেতকরবীরবাচ্চা তিনটে কি রকম চঞ্চল হয়েছেঅনুগ্রহ করে জুড়ে দিয়োপুনশ্চের নীচে কিছু খবরাখবর।ঝিলম না ইরাবতী,কি যেন দিয়েছো নাম তোমার পাখির?তার জন্য সাদা ছোলা […]
শেষ না হওয়া কবিতা – তারাপদ রায়।

তুমি আমার ভেঙে যাওয়া আঙুরবালার রেকর্ডবনলতা সেনের প্রথম সংস্করণের মলিন মলাট,দিনশেষের স্তব্ধ নীল আকাশে নিভন্ত সাদা পাখি,তুমি আমার সত্তরের দশক, মুক্তির দশক–তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা, শেষ না হওয়া কবিতা। কুয়োর ধারে কামরাঙা গাছের নীচে একাকিনী শালিকবনিতা,রেলগাড়ির পাদানিতে ঝুলতে ঝুলতে চোখ ভরে দেখাবিশাল দীঘির জলে নীল আকাশ ও নিঃসঙ্গতা স্বর্ণকমলপুলিশ ব্যারাকের দেয়ালে আলকাতরার অক্ষরে গোটা-গোটা লেখাতুমি […]
তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না! – তারাপদ রায়।

একটা জন্ম এমনি এমনি কেটে গেলো।একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে। একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার,একটা জীবন রেখেছিলাম কাঁঠালতলায় মাদুর পেতেতোমার পাশে কাটিয়ে দেবো।লপ জন্ম রেখেছিলাম বাঁশকাগজে স্টিলের নিবেএমনি এমনি পদ্য লেখার,একটা জীবন রেখেছিলাম তোমার জন্যে পদ্য লেখারএকটা জীবন এমনি এমনি চলে গেলো। একটা জন্ম জোড়াতালির, ভাত কাপড়ের তক্কে তক্কেএকটা জীবন মাথা গোঁজার […]
আমাদের সর্বনাশ হয়ে গেছে – তারাপদ রায়।

আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম,যার উদ্দেশে ধ্রূপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদপ্রশস্তি লিখেছিলামগতকাল বলাইবাবু বললেন, ‘ঐটি বানরলাঠি গাছ।’অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকেআমরা তিন মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালামক্রমশ তার খেঁকিভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনিআমাদের ঝরণা কলম কবে ডট্ পেন হয়ে গেছেআমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেনআমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনিআমাদের […]
প্রিয়তমাসু – তারাপদ রায়।

অনেকদিন পর কাগজ-কলম নিয়ে বসেপ্রথম একটা চাঁদের ছবি আঁকি, সঙ্গে কিছু মেঘ। তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি,ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলাগাছ,অবশেষে অনেকগুলি ছানাসহ একটা বেড়াল,এইসব এঁকে এঁকে তবুওকাগজের নীচে চার আঙুল জায়গা বাকি থাকে :সেখানে প্রথমে লিখি, শ্রীচরণেষুতার নীচে সবিনয় নিবেদন। এবং কিছুক্ষণ পরেসবিনয় নিবেদন কেটে লিখি প্রিয়তমাসু।এবং একটু পরেই বুঝতে পারিজীবনে […]
দারিদ্র্য রেখা – তারাপদ রায়।

আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব।আমার ক্ষুধার অন্ন ছিল না,আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না,আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না।অসীম দয়ার শরীর আপনার,আপনি এসে আমাকে বললেন,না, গরীব কথাটা খুব খারাপ,ওতে মানুষের মর্যাদা হানি হয়,তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন,আমার কষ্টের দিন, দিনের পর দিন আর শেষ হয় না,আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট […]
দিন আনি, দিন খাই – তারাপদ রায়

আমরা যারা দিন আনি, দিন খাই,আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,স্টেশনের প্লাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,অপমানে মাথা নিচু করে চোরের মতোচলে যাওয়া দিন,খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায় দিননদীর জলের আয়নায় বড় সাহেবের ফুলের বাগানের দিন,নৌকোর সাদা জালে ঢেউয়ের চূড়ায় ভেসে যাওয়া দিন,রোদে […]
প্রিয়তমাসু – তারাপদ রায়।

অনেকদিন পর কাগজ-কলম নিয়ে বসেপ্রথম একটা চাঁদের ছবি আঁকি, সঙ্গে কিছু মেঘ। তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি,ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলাগাছ,অবশেষে অনেকগুলি ছানাসহ একটা বেড়াল,এইসব এঁকে এঁকে তবুওকাগজের নীচে চার আঙুল জায়গা বাকি থাকে :সেখানে প্রথমে লিখি, শ্রীচরণেষুতার নীচে সবিনয় নিবেদন। এবং কিছুক্ষণ পরেসবিনয় নিবেদন কেটে লিখি প্রিয়তমাসু।এবং একটু পরেই বুঝতে পারিজীবনে […]
সব কথা তোমাকে জানাবো ভেবেছিলাম – তারাপদ রায়।

সব কথা তোমাকে জানাবো ভেবেছিলামকিনে এনেছিলাম আকাশী রঙের বিলিতি হাওয়াই চিঠিসে চিঠির অক্ষরে অক্ষরে লেখা যেতকেন তোমাকে এখনো চিঠি লেখার কথা ভাবিলেখা যেতআমাদের উঠোনে কামিনী ফুলগাছেএবার বর্ষায় ফুলের ছড়াছড়িতুমি আরেকটু কাছে থাকলেইবৃষ্টিভেজা বাতাসে সে সৌরভ তোমার কাছে পৌঁছতোআর তোমার উপহার দেওয়া সেই স্বচ্ছন্দ বেড়ালছানাএখন এক মাথামোটা অতিকায় হুলোসারা রাত তার হুঙ্কারে পাড়ার লোকেরা অস্থির।তোমাকে জানানো […]