উল্টো-সোজা – নবনীতা দেবসেন

এতো ঢাক ঢাক-গুড়গুড়ের আছেটা কি মশাই
ভন্ডামি ছেড়ে যা বলার, তা সোজাসুজি বলুন।”
-দেখুন, জীবনটা সোজা নয়
জীবনে কিছুই সোজা যায় না।
এমন কি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও
সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে।
একটা গাছ, সেও-সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না,
গোড়ায় একটু আঁকে-বাঁকে।
তাল, নারকোল, খেজুর টেজুর দু-একখানা
পামজাতীয় একলসেঁড়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ্ ভিন্ন।
কিন্তু-
তাদের শেকড়গুলো নেড়েচেড়ে দেখেছেন কি?
বলুন তো মাটির নিচে গিয়ে
তাদের সোজাসুজির জারিজুরি খাটে কিনা?
উঁ-হু, সেখেনে তেনাদের ভেন্ন মূর্তি!
নদীর কথা বাদই দিচ্ছি-
এই আপনাদের মহদা-শয় সমুদ্রের কথাটাই ধরুন,
একখানা ঢেউও কি সে সিধে পাঠায়?
আর এই যে পূজ্যপাদ হিমালয়
তাঁর কোনখানটা সোজা মশাই?
তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফু –
সেও খুব সোজা ধায় কি,
ক্ষণে ক্ষণে দিক্ পালটায়।
আমি সামান্য মানুষ-

আমি কি করে সোজা বলব,
সোজা চলব? হাঁটতে গেলেই ডান পাটা, একটু ডাইনে
হেলে পড়ে। বাঁ পা-খানা বাঁয়ে হেলে যায়।

সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই
কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনে।

একে কি আপনি ভন্ডামি বলবেন?
আমাকে কি বলবেন দুমুখো সাপ?
দেখুন দাদা-দুটো জিনিস, কেবল সোজাসুজি চলে:
-আকাশ ফুঁড়ে বিষ্টি,
-আর চক্ষু ফুঁড়ে জল।
আর, একখানা কথাই কেবল
সোজাসুজি বলা যায়:
-মিথ্যে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x