দু-একটা সুবিধে – সৌমিত্র চট্টোপাধ্যায়।

শহরবাসের একটা সুবিধে এই
যা যা সে কেড়ে নেয়
তাদের অভাবে যে দুঃখ আসে
তা সে ধুয়ে মুছে দিয়ে ভুলিয়ে দেয়

এই এত গাছপালা
নয়ন ভোলানো কত রঙের সবুজ
এসব যে আমার কাছ থেকে
কেড়ে নেওয়া হয়েছিল
সে তো আমি কবেই না ভুলেছি

এখন পার্বতী অরণ্যের মধ্যে আসতেই
ওদের নামগুলো ওরা বলতে থাকে
ধুপি টুন মহানিম খয়ের শিরীষ
অনাবিস্কৃত ডোবায় বুনো শাপলা –
আমি ওদের কথা শুনতে পাই
সেগুন মঞ্জরীর ম্যাজেন্টা লাল পোশাক
সবই দেখতে পাই

ফিরে আসার একটা সুবিধে এই
সবই মনে পড়ে !

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৌমিত্র চট্টোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x