আমার মিলন লাগি – জয়দেব বসু।

এই যে আমার বালিশ আর এই যে আমার কাঁথা,
এই যে পাশবালিশ আর ধুলোমলিন খাতা;
এই যে ব্ল্যাকবেরি আর শিয়রে গীতবিতান-
‘জয় করো ওই তামসীরে’ : সশস্ত্র বিজ্ঞান।

এই যে আমি শুলাম এই রাত্রিবেলায়, ওহে
ঠিক জানো কি উঠতে পারবো সকালবেলার মোহে?
এই যে আমার রবীন্দ্রনাথ, এই যে ‘বিসর্জন’-
এই যে আমার অপর্ণা আর সকল সর্জন!

এই যে আমি পৌত্তলিক না, একেশ্বরবাদী।
এই যে আমি নিরীশ্বর আর বহুস্বরবাদী।
এই যে আমার রবীন্দ্রনাথ, সবার মাথায় হাত রাখতে পারেন। পারেন কি? না, আমারই সংঘাত!

এই যে দেহ, তাতে আমায় খুঁজো না সন্ন্যাসী; হিমশীতল কিংবা মুখে পড়ছে কিনা মাছি-
কী এসে যায়, ওদের বলো এবারের অঘ্রাণ সোনালী হোক, যতদূর হয় রবি ঠাকুরের গান।

এই যে তিনি আলো-বাতাস কৃতঘ্নতা মেখে,
একলা আমার রবীন্দ্রনাথ, আসছো কবে থেকে …!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জয়দেব বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x