কবিতার
খাতা

বিবেকের বাজার – রুমানা শাওন

মহান নেতৃবৃন্দ - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

দেহের বাজারে যারা আলো ছিঁড়ে ফেলে,তাদের ‘পতিতা’ বলি—কিন্তু যারা নৈতিকতার চাদর খুলেটাকার হিমে জমায় শীতল দুধের ফেনা,তাদের নাম কি অন্য কিছু? ফাইলের পাতায় নাম কাটে যারা,রাজনীতির গালিচায় পদচিহ্ন বেচে,মৌনতাকে মুদ্রা বানায়—তাদের আঙুলেও জমে রক্তের দাগসবাই একই নদীর জলে স্নান করে। যে প্রেমের প্রতিশ্রুতি বিক্রি করে নোটের ভারে,তার হৃদয়ের আয়নায় ভাঙা কাঁচের মতো,প্রতিবিম্বিত হয় পতিতালয়ের আলো! […]

দুঃস্বপ্নের ফাঁসি – রুমানা শাওন।

দুঃস্বপ্নের ফাঁসি - রুমানা শাওন

আমি আমার দুঃস্বপ্নের ফাঁসি চাই—যে স্বপ্ন আমাকে জাগিয়ে রাখে রাতে,মনে করায় প্রতিটি বিশ্বাসঘাতকতা,বঞ্চনা, প্রতারণা, আর ঘৃণার আড়ালেলুকিয়ে থাকা ক্ষণিকের ভালোবাসার ছায়া।যে স্বপ্ন চোখে আঙুল দিয়ে দেখায়আমার অপূর্ণতা, ব্যর্থতা,আর অবিরাম না-পাওয়ার যন্ত্রণা—আমি চাই তার মৃত্যু।বাঁধো তার হাত-পা, ঝুলাও ফাঁসির দড়িতে,কেটে ফেলো শিরা-উপশিরা।তারপর পোড়াও সেই দেহ,ভস্ম করে ছড়িয়ে দাও যুদ্ধবিমানে—হোয়াইট হাউজে, ট্রাম্পের গায়ে,কিংবা ইজরায়েলের মাটিতে,যেন প্রতিটি কণা […]