আম্মা তুমি মাফ ক’রে দাও – আসাদ চৌধুরী।

দৃষ্টিশক্তি কমে আসছে দেখতে এখন কষ্ট লাগে
ভীষণ কষ্ট, পড়তে কষ্ট, লিখতে কষ্ট, পষ্ট কথা
কালো কিংবা রঙিন আখর সব একাকার
চশমা ছাড়া গতি কি আর?

চশমা আমার নতুন অঙ্গ, কী কী দ্যাখো?

ঝিমোয় দোয়েল গাছের ওপর, ডালের আড়ে
চশমা ছাড়াই পড়তে পারি একাকীত্বের বিষণ্ণতা।
মহারাণীর মেজাজ নিয়ে শাপলা জ্বললো আলো হয়ে
ভ্রম করে কি বসলে ভ্রমর তাড়িয়ে দেবো?
টোকা দিলাম, একাত্তরের ঝাপসা ছবি-ধুলো ওড়ে।
চশমা ছাড়াই দেখতে পারি নতুন ক’রে রক্তক্ষরণ
দেশপ্রেমের, মানব-প্রেমের…
চশমা দিয়েও দেখতে পাইনে প্রতিবাদী সাহসী মুখ।

শঙ্কর মাধবপুরের মা তারামন বিবির খবর
পড়তে হলো কাগজ প’ড়ে তা-ও আবার
পেরিয়ে গ্যাছে ঝড়ের মতো চব্বিশটি শীত
আখের গোছাও, আখের গোছাও, –
বীরেরা তদবিরে মত্ত বীর প্রতীকের বুকে বাঁচুক মরণব্যাধির সহস্র কীট
আম্মা, তুমি, মাফ ক’রে দাও, সমবেত কৃতঘ্নতা
মাফ ক’রে দাও।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x