মা – আমি- রোরো – সুবোধ সরকার।

আমার মা একদিন কাশি থামিয়ে বলেছিল
‘খোকা , আমার পাশে একটু বসবি?’
সেদিন আমি বলেছিলাম , ‘মা
ছটা দশে আমার ফ্লাইট। এক্ষুণি বেরুবো’।

আজ আমি একা।কুড়ি তলার ডাইনিঙ টেবিলে
কেউ আমাকে খেতে ডাকে না।
কেউ বলে না, একটু ভাত দিই?
ডাইনিং টেবিলে বিড়াল বসে থাকে। থাক।
একটা স্তব্ধ ডিনার সেট।তিনটে দিগন্তহীন চেয়ার।
পায়ে জ্যোৎস্না লেগে আছে। ছাড়াতে পারি না।

‘খোকা,আমার পাশে একটু বসবি?’
‘মা’ বলে একটা চিৎকার করে উঠি কুড়িতলা থেকে
কথাটা কি আজ আমি রোরোকে বললাম?
কি হবে বলে?কোনদিন ওর কাছে যাবে না।

তাছাড়া কথাটা আমারও নয়।
একটা গোটা সল্টলেক ,একটা বিধান নগর
চিৎকার করে বলছে:
‘খোকা, আমার পাশে একটু বসবি?’

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x