বসন্তে এসো না – রফিক আজাদ।

সুন্দর মুহূর্ত,আরো একবার আসো
এই কুঁড়েঘর ঘরে—-
কোন দিক থেকে কী করে আসবে তুমি
সংকেত পাঠাও
আমাকে জানিয়ে দাও ঠিক কোন ঋতু
তোমার পছন্দ—-
গ্রীষ্মে আসো যদি দখিনের দরোজাটা
উন্মুক্ত রেখেছি——
শীতে এলে উত্তরের হিমেল হাওয়ায়
ভেসে আসতে পারো,
হেমন্তে শস্যের সঙ্গে চলে দেখো
রয়েছি উন্মুখ,
বর্ষায় বৃষ্টির বিন্দু হয়ে যদি আসো
গা-গতরে পাবে
শরতের শাদা মেঘে, পরিষ্কার রোদে?
—অপেক্ষায় আছি:

বসন্তে তো সকলেই আসা-যাওয়া করে
বসন্তে এসো না……

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রফিক আজাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x