ভুলে যেতে হবে ভেবে – সালমান হাবীব।

শুধু তোমাকে ভুলে যেতে হবে ভেবে
আর কোনোকিছু স্বেচ্ছায় মনে রাখিনি।
পরীক্ষার রুটিন, বাজারের ফর্দ, দেখা হবার দিন।
মনে রাখিনি; কবিতার লাইন, সুর করা গান,
ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে দেওয়া মিছিলের স্লোগান।

শুধু তোমাকে ভুলে যেতে হবে ভেবে
আর কোনোকিছু স্বেচ্ছায় মনে রাখিনি।
প্রিয় ডাকনাম, ধুলো পড়া খামে ক’খানা চিঠি পেলাম।
মনে রাখিনি; কবে কোথায় কোন পাখিটির
বাসা ভেঙে গেছে- অযাচিত ঝড়ে!
ডাক্তারের প্রেসক্রিপশনে লিখে দেওয়া ওষুধ
খাবারের আগে নাকি পরে!

শুধু তোমাকে ভুলে যেতে হবে ভেবে
আর কোনোকিছু স্বেচ্ছায় মনে রাখিনি।
বছরের কখন শীত পড়ে, কখন পাতা ঝরে
কখন বসন্ত এসে চলে যায় আমাদের অগোচরে।
মনে রাখিনি; টিকিট কেটে রাখা ট্রেনের সময়,
তোমার কাছে যেতে হলে কোথায় নামতে হয়,
তোমাকে পাশে নিয়ে দেখা শরতের আকাশ কতটা মায়াময়!

শুধু তোমাকে ভুলে যেতে হবে ভেবে
আর কোনোকিছু স্বেচ্ছায় মনে রাখিনি।
পছন্দের রঙ, কথার ধরন, প্রিয় ফুলের নাম,
কতখানি অপেক্ষা পুষে কতটা উপেক্ষিত হলাম।
কতখানি ভালোবাসার বিপরীতে কতটা অবহেলা পেলাম।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সালমান হাবীবের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x