কবিতার
খাতা

তারা ছিল পুরনারী , বাহির ছিল না
কানে ও গলায় ছিল সোনা ভরিভরি
গা দেখানো শাড়ি পরে আলুথালু ঘরে
শাড়ি ছিল ধনেখালি শাড়ি বালুচরী
এমন পোশাকে ট্রেনে কী করে চাপবে
কী করে গড়ের মাঠে হাওয়া খেতে যাবে ?

বিজ্ঞাপন দিয়েছেন জ্ঞানদানন্দিনী
শাড়ি পরা শেখাবেন নতুন স্বভাবে।
বোম্বাই থেকে শেখা বাহারী জ্যাকেট
কুচি দিয়ে পরা শাড়ি , বা কাঁধে আঁচল
ব্রাহ্মিকা সুনীতি দেবী আরও শেখালেন
ব্রোচ দিয়ে আটকানো শাড়ির আঁচল

গেল গেল রব ওঠে অন্দর বাহিরে
বাঙালি নারীর বুঝি সর্বনাশ আসে
ফিটন গাড়ির থেকে নামলেন নারী
পরদাছেঁড়া সে মেয়েকে দেখে ভয়ে ত্রাসে
গৃহিনীরা গঙ্গাজল, দাসদাসী কাঁদে
কিশোরীরা মুগ্ধ হয় কলঙ্কিত চাঁদে

রৌদ্রালোকে শাড়ি পরা একটি মহিমা ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *