কবিতার
খাতা

বাবা-সুবোধ সরকার

প্রেমহীন মানুষের কাছে - আনিসুল হক

আজ নিয়ে হলো দশ দিন দশ রাতএখনও আমার ছেলে ফিরলো না ঘরেবুড়ো বাপ আমি ঘুরে ঘুরে মরি পথেলাশ দেখে যেতে এসেছি নদীর চরে। আর কত লাশ আমাকে দেখতে হবে?কাপড় সরিয়ে, কাপড় সরিয়ে খুঁজিযদি খুঁজে পাই আমার ছেলের লাশপুলিশের চোখে চোখ রাখি সোজাসুজি। পুলিশ আমাকে থানায় বসিয়ে রাখেপুলিশ আমাকে নিয়ে যায় জঙ্গলেপুলিশ আমাকে মর্গে বসিয়ে রাখেছেলে […]

আমি তোমার নাম দিলাম হিয়া- সুবোধ সরকার

স্মরণ - নির্মলেন্দু গুণ

তোমাকে ভালোবাসলে যত সর্বনাশ হতোনা বাসলেও হতোযতই তীরবিদ্ধ করো পাখিদুজন গাইছে গানআজও আমার মতো। উল্কা খসে পড়ে না যার বাগানেগগনে তার সন্ধ্যা নেই,যোজনব্যাপী গন্ধা নেইঅশান্তিতে ভালোবাসাই জেতে!বাসনাপুরে বাসনাহীন কেউ কী পারে যেতে? কান্নাটুকু রাখতে দাও তোমার মায়া ঝিনুকে।ঝিনুকে ঠোঁট দিলেই তবে খোলেআকাশে চাঁদ হন্যমান হলে।আমিও নই তুমিও নও, কেউ থাকি না সুখে। ভালবাসাই ন হন্যতে, […]

আমি কৃষ্ণকলি মাহাতো – সুবোধ সরকার।

ও মেয়ে- শতাব্দী রায়

আমি কৃষ্ণকলি মাহাতো এম.এ, পি.এইচ.ডি.আমার গা অমাবস্যাআমার চুল মেষ পালকের ফাল্গুনআমার পিঠ সাঁওতাল পরগনাআমার দুটো থাই –একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতোআরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসিনাবোমায় বাঁ’হাত উড়ে যাওয়া বাবা কতবারআমার বই পুড়িয়ে দিয়েছে,কতবার আমার দুঃখী মা বলেছেমেয়েদের বড়ো হতে নেই। মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছিএই দেখো ইমেল,দলিত সম্মেলনে আমি পেপার পড়তে […]

ময়ূরপঙ্খী – সুবোধ সরকার।

এসো স্পর্শ কর - অমিতাভ দাশগুপ্ত

মেয়ে হলে কি নাম রাখতে?কি নাম, কি নাম, কি নাম রাখতাম-ময়ূরপঙ্খী। কম করে উনিশজন কবি, লেখক, অধ্যাপক বলেছেন-“বুঝলে এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার”ছেলে খারাপ হলেও বিপদ, ছেলে ভাল হলেও বিপদ।খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে,ভাল হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খীভুল বললাম, নাম রাখব ময়ূরপঙ্খী।ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট […]

ভালো মেয়ে খারাপ মেয়ে – সুবোধ সরকার।

ভালো মেয়ে খারাপ মেয়ে - সুবোধ সরকার

ঠিক কাদেরকে ভালো মেয়ে বলেআমি এখনও বুঝতে পারি না।এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পটসেইসব মেয়ের সহজে বিয়ে হয় না। মা-মাসীদের মতে, যেসব মেয়েরাসারাদিন ঘরের কাজ করে,কোন ছেলের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ায় না,তারাই ভালো মেয়ে। ভাই থাপ্পড় মারে, বাবা থাপ্পড় মারে,মা ঘরে আটকে রাখেমামা বাড়ির লোকেরা স্নেহের নামেযেখানে সেখানে হাত দিয়ে যায়অথচ মুখ খোলে না কখনওসে […]

মৃত্যুর আগে তুমি কাজল পরেছিলে-সুবোধ সরকার

চিতা- অরুণ মিত্র

 (কবি এই কবিতাটি লেখেন তাঁর স্ত্রী কবি মল্লিকা সেনগুপ্তর, ভয়ানক ব্যধি ক্যানসারে মৃত্যুর পর। কবিতাটি প্রকাশিত হয়  “দেশ” পত্রিকার সেপ্টেম্বর ২০১১-র সংখ্যায়।) তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছকিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল |বিচানার নীচ থেকে কয়েক লক্ষ কর্কটবিছানা-সমেত তোমাকে তুলে নিয়ে চলেছে মহাকাশযানে |ম়ৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল পড়েছ,কাজল ও কান্নার […]

শাড়ি – সুবোধ সরকার।

সুখে থাকো - শক্তি চট্টোপাধ্যায়

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটাঅষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটাএতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদেরহালকা নীল একটা কে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদেরএকটা গোলাপীকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান’তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখতেজপাতা রং যে […]