আলো – জয় গোস্বামী।

“নন্দিনী । পাগল, যখন তুমি গান কর তখন কেবল আমার মনে হয়,
অনেক তোমার পাওনা ছিল কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি।
বিশু । তোর সেই কিছু-না-দেওয়া আমি কপালে পরে চলে যাব।
অল্প-কিছু-দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। “

সমস্ত না-পাওয়া আমি নিলাম দু’হাতে ।
দ্যাখো, আর জায়গা নেই হাতে ।
তুমি এসো অন্যদিন, অন্য কোনো লোক লিখবে সব।
আমি তো জীবিকাবদ্ধ, আমি তো সংসারবদ্ধ শব।

একদিন, কারো হাত ধ’রে, এই সোনার নগরে
এসেছি, এখন আর ফেরার উপায় নেই ঘরে !

আজ যে-খুপরিতে ফিরব, ছেলেমেয়ে মুখ চেয়ে আছে।
আর দেখা হতে নেই — আমাদের আসতে নেই কাছে।

সেই যে রত্নাকর ছিল, দস্যুতা জীবিকা ছিল তার।
আমার জীবিকা শব্দ। ‘প্রেম’ ছাড়া শব্দ আছে আর ?

যে-প্রেমে দু-চার পঙক্তি… এর বেশি অন্যায় করিনি।
রঞ্জন তোমার, জানি, এ-লেখাও তোমারই, নন্দিনী !

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জয় গোস্বামীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x