যুদ্ধবাজের বিপক্ষে – মন্দাক্রান্তা সেন।

তোমার আমার আদর্শ যদি সাম্য হয়
যুদ্ধ কখনো কাম্য হয় !

একদিন তুমি ছিলে পৃথিবীর মুক্তিদূত
ভাবমূর্তিতে এমন খুঁত !

তুমিই তো সেই, যুদ্ধতে অবিসংবাদী
নিকেশ করেছ ফ্যাসিবাদী

আজ বলি এই হিংসা তোমাকে মানায় না
এভাবে অস্ত্র শানায় না

যুদ্ধের মানে মানুষকে নিয়ে ছিনিমিনি
আমি কি তোমাকে ঠিক চিনি !

যুদ্ধের মানে ধ্বংস একটি সভ্যতা
কীভাবে করব সহ্য তা

যুদ্ধ মানে তো ছিন্নভিন্ন শিশুর শব
ছিন্নভিন্ন জনমানব

যদি না-ই তুমি ধরতে পারো এ কথার খেই
বলে রাখি আমি যুদ্ধবাজের বিপক্ষেই

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x