গোধূলিতে – শুভ দাশগুপ্ত।

সকাল বেলায় খুব খিদে পেত।
লোকে বলতো।
বাপ নেই। রোজগার নেই। অত
খিদে পায় কেন?

দুপুর বেলায় ঠাঠা রোদ্দুরে
ঘুরে মরেছি- একটু ভালবাসার জন্য।
তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করেছি।
না। কেউ দেয়নি।

একদিন ভালবাসলাম যাকে
তার কাছে ভালবাসা ছিলই না।
দেবে কোত্থেকে!
কাছে থাকলাম বটে। আসলে
রোজই সরে যেতে লাগলাম দূরে
ক্রমশঃ আরো দূরে।

যখন গোধূলিতে আকাশ রাঙা হল
ঘরে ফেরার সুর নিয়ে পাখিরা
উড়ে গেল নদীর ওপারে-

তখন ভালবাসা এল। ডাকলও
দৈড়ে গেলাম। ভীষণ জোরে।
তার চেয়েও জোরে আঘাত লাগলো।
মুখ তুলে দেখলাম-
ভালবাসার চারপাশে- অনেক
অনেক কাঁটাতারের মস্ত বেড়া।
কাঁটা সরিয়ে ভালবাসাকে
ছুঁতে চাইলাম। রক্ত ঝরলো।
তবু- একদিন ছুঁতে পারলামও।

তৃষ্ণা বেড়ে গেল।
বহুকালের তৃষ্ণা।
ভালবাসা হেসে বললোঃ
তোমার ঘর নেই। খাট বিছানা নেই।
তোমার ফুল নেই। গন্ধ নেই।
এক ফুরিয়ে আসা বিকেল তুমি।
তোমাকে আমার আর দরকার নেই।

রক্ত ঝরছে। ঝরছে। ঝরছেই।
তবু মন চাইছে- সে আসুক!
আর একবার
স্পর্শ করুক আমাকে।
তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে
সূর্য ডুবছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শুভ দাশগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x