একটি চুম্বন দাও – অসীম সাহা।

একটি চুম্বন দাও
শীতার্ত রাত্রিতে আমি তোমার দরোজায়
সারারাত দাঁড়িয়ে থাকবো।

একটি চুম্বন দাও
ঝোড়া হাওয়ার মধ্যে আমি একা -একা
সমুদ্রে নৌকো ভাসাবো।

একটি চুম্বন দাও আমি যুদ্ধক্ষেত্রে অনায়াসে মর্টারের সামনে
বুক পেতে দেব।

একটি চুম্বন দাও
আমি মধ্যরাত্রির কাটাতার ছিড়ে ফেলে
গ্রেফতার বরণ করবো।

একটি চুম্বন দাও
আমি নির্দ্ধিধায় বরফশীতল ইংলিশ চ্যানেল
অতিক্রম করে যাবো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অসীম সাহার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x