কবিতার
খাতা

খাওয়া হয়নি শালিধানের চিঁড়ে
খাওয়া হয়নি সোনামুগের ডাল,
দেখা হয়নি পুণ্যিপুকুর ব্রত
স্বপ্নে আমার বউ আসেনি কাল

ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি-

ছোঁয়া হয়নি বাদার মুথা ঘাস
ভ্রমরকালো সোনাই দীঘির জল,
ঘোরা হয়নি বনবিবির থান
মাজার জুড়ে চেরাগ ঝলোমল
ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি-

আজো তোমায় দেখা হয়নি সুখি
ধরা হয়নি লতিয়ে উঠা হাত,
লেখা হয়নি কবিতা একটিও
সারা হয়নি আখেরি মোনাজাত।
ও জ্বর প্লিজ, তুমি এসোনা এক্ষুণি-

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জয়দেব বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *