ভালোবাসার টাকা – নির্মলেন্দু গুণ।

একটি টাকা রেখে দিলুম, কাল সকালে
টিফিন করে তোমার মুখ দেখতে যাবো।
একটি টাকা বুক-পকেটে রেখে দিলুম
কাল সকালে তোমাকে আমি দেখতে যাবো।
বুকের কাছে একটি টাকা ঘুমিয়ে আছে,
কাল সকালে জলের দামে শহীদ হবে।
আমার চোখ তোমার দেহে হাজার চোখ,
একটি টাকা হাজার টাকা সে-উৎসবে।
আগামীকাল সকাল হবে ভালোবাসার,
নাস্তা করেই তোমাকে আমি দেখতে যাবো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x