কবিতার
খাতা

বীরাঙ্গনা – হাসান হাফিজুর রহমান।

তুমিই শুধু তুমি - সৈয়দ শামসুল হক

তোমাদের ঠোঁটে দানবের থুথু,স্তনে নখরের দাগ, সর্বাঙ্গে দাঁতালের ক্ষতচিহ্ন প্রাণান্ত গ্লানিকর।লুট হয়ে গেছে তোমাদের নারীত্বের মহার্ঘ মসজিদ। উচ্ছিষ্টের দগদগে লাঞ্ছনা তোমরাপরিত্যক্ত পড়ে আছ জীবনের ধিকৃত অলিন্দে নাকচ তাড়িত। এখন চাও কি তোমরা?বুক চিরে হৃদপিণ্ড টেনে ছুঁড়ে ফেলে দিতে দূরে?শাড়ীর আঁচলে কণ্ঠরুদ্ধ করেপৃথিবীর হাওয়া থেকে চিরতরে হতে কি উধাও?আত্মধিক্কারে হতমান ফিরবে না ঘরে আর কোনো মতে? […]

অমর একুশে – হাসান হাফিজুর রহমান।

বাংলা ভাষা উচ্চারিত হ’লে - শামসুর রাহমান

আম্মা তাঁর নামটি ধরে একবারও ডাকবে না তবে আর?র্ঘূূণি ঝড়ের মতো সেই নাম উম্মথিত মনের প্রান্তরেঘুরে ঘুরে জাগবে, ডাকবে,দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসেএকবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না? তবে হার? কি করে এই গুরুভার সইবে তুমি, কতোদিন?আবুল বরকত নেই: সেই অস্বাভাবিক বেড়ে ওঠাবিশাল শরীর বালক, মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটতো […]

অবাক সূর্যোদয় – হাসান হাফিজুর রহমান।

অমলকান্তি – নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

কিশোর তোমার দুইহাতের তালুতে আকুল সূর্যোদয়রক্ত ভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয়।বুকের অধীর ফিনকির ক্ষুরধারশহিদের খুন লেগেকিশোর তোমার দুই হাতে দুইসূর্য উঠেছে জেগে।মানুষের হাতে অবাক সূর্যোদয়,যায় পুড়ে যায় মর্তের অমানিশাশঙ্কার সংশয়।কিশোর তোমার হাত দুটো উঁচু রাখোপ্রবল অহংকারে সূর্যের সাথেঅভিন্ন দেখ অমিত অযুত লাখ।সারা শহরের মুখতোমার হাতের দিকেভয়হারা কোটি অপলক চোখ একাকার হলোসূর্যের অনিমিখে।কিশোর তোমার হাত দুটো উঁচু […]