কবিতার
খাতা

রৌদ্রের গান – সুকান্ত ভট্টাচার্য।

যেন বলে ওঠে - আরণ্যক বসু

এখানে সূর্য ছড়ায় অকৃপণদুহাতে তীব্র সোনার মতন মদ,যে সোনার মদ পান ক’রে ধান ক্ষেতদিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী! তোমার লাবণ্য দেহ ঢাকেরৌদ্র তোমায় পরায় সোনার হার,সূর্য তোমার শুকায় সবুজ চুলপ্রেয়সী, তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধারোদে ঝলসায় মৌন পাহাড় কোনো,অবাধ রোদ্রে তীব্র দহন ভরারৌদ্রে জ্বলুক তোমার আমার মনও। বিদেশকে আজ […]

আঠারো বছর বয়স – সুকান্ত ভট্টাচার্য।

হুলিয়া - নির্মলেন্দু গুণ

আঠারো বছর বয়স কী দুঃসহস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,আঠারো বছর বয়সেই অহরহবিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়−আঠারো বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্যবাষ্পের বেগে স্টিমারের মতো চলে,প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্যসঁপে আত্মাকে শপথের কোলাহলে। আঠারো বছর বয়স […]

আমরা এসেছি – সুকান্ত ভট্টাচার্য।

গণতন্ত্র - শুভ দাশগুপ্ত

কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল,মিছিলে আমরা নিমগ্ন তাই, দোলে মিছিল।দু:খ-যুগের ধারায় ধারায়যারা আনে প্রাণ, যারা তা হারায়তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল।তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল।। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল,তাইতো দগ্ধ, ভগ্ন, পুরনো পথ বাতিল।আশ্বিন থেকে বৈশাখে যারাহাওয়ার মতন ছুটে দিশেহারা,হাতের স্পর্শে কাজ হয় সারা, কাঁপে নিখিল।তারা এল আজ দুর্বারগতি […]

চিল – সুকান্ত ভট্টাচার্য।

সার্থক জনম - শুভ দাশগুপ্ত

পথ চলতে চলতে হঠাৎ দেখলামঃফুটপাতে এক মরা চিল! চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে।অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছেলুণ্ঠনের অবাধ উপনিবেশ;যার শ্যেন দৃষ্টিতে কেবল ছিলতীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি-তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প’ড়ে।গম্বুজশিখরে বাস করত এই চিল,নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চীৎকারে;হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে-অনেককে ছাড়িয়েঃ এককঃপৃথিবী থেকে […]

ছাড়পত্র – সুকান্ত ভট্টাচার্য।

ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রেতার মুখে খবর পেলুম :সে পেয়েছে ছাড়পত্র এক,নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকারজন্মমাত্র সুতীব্র চীৎকারে।খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্ঠিবদ্ধ হাতউত্তোলিত, উদ্ভাসিতকী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।সে ভাষা বোঝে না কেউ,কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষাপেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুরঅস্পষ্ট কুয়াশাভরা চোখে।এসেছে নতুন […]