বনলতা সেন – জীবনানন্দ দাশ।

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরেঅনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতেসেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন । চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পরহাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশাসবুজ […]
সুচেতনা – জীবনানন্দ দাশ।

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপবিকেলের নক্ষত্রের কাছে;সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকেনির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতাসত্য; তবু শেষ সত্য নয়।কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে;তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রের ঘুরে প্রাণপৃথিবীর মানুষকে মানুষের মতোভালোবাসা দিতে গিয়ে তবু,দেখেছি আমারি হাতে হয়তো নিহতভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে; পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন;মানুষ তবুও ঋণী […]
বর্ষ-আবাহন – জীবনানন্দ দাশ।

ওই যে পূর্ব তোরণ-আগেদীপ্ত নীলে, শুভ্র রাগেপ্রভাত রবি উঠলো জেগেদিব্য পরশ পেয়ে,নাই গগণে মেঘের ছায়াযেন স্বচ্ছ স্বর্গকায়াভুবন ভরা মুক্ত মায়ামুগ্ধ-হৃদয় চেয়ে। অতীত নিশি গেছে চ’লেচিরবিদায় বার্তা ব’লেকোন আঁধারের গভীর তলেরেখে স্মৃতিলেখা,এসো-এসো ওগো নবীনচ’লে গেছে জীর্ণ মলিন—আজকে তুমি মৃত্যুবিহীনমুক্ত সীমারেখা। আরো কবিতা পড়তে ক্লিক করুন। জীবনানন্দ দাশ। বর্ষ-আবাহন – জীবনানন্দ দাশ | বর্ষ-আবাহন কবিতা জীবনানন্দ দাশ […]
খেতে প্রান্তরে – জীবনানন্দ দাশ।

ঢের সম্রাটের রাজ্যে বাস ক’রে জীবঅবশেষে একদিন দেখেছে দু-তিন ধনু দূরেকোথাও সম্রাট নেই, তবুও বিপ্লব নেই, চাষাবলদের নিঃশব্দতা খেতের দুপুরে।বাংলার প্রান্তরের অপরাহ্ণ এসেনদীর খাড়িতে মিশে ধীরেবেবিলন লণ্ডনের জন্ম, মৃত্যু হ’লে—তবুও রয়েছে পিছু ফিরে।বিকেল এমন ব’লে একটি কামিন এইখানেদেখা দিতে এলো তার কামিনীর কাছে;মানবের মরণের পরে তার মমির গহ্বরএক মাইল রৌদ্রে প’ড়ে আছে। আবার বিকেল বেলা […]
বুনো হাঁস – জীবনানন্দ দাশ।

পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে—জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানেবুনো হাঁস পাখা মেলে— সাঁই-সাঁই শব্দ শুনি তার;এক— দুই— তিন— চার— অজস্র— অপার—রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়াএঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে— ছুটিতেছে তা’রা।তারপর প’ড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ,হাঁসের গায়ের ঘ্রাণ— দু-একটা কল্পনার হাঁস;মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ;উড়ুক উড়ুক তা’রা পউষের জ্যোৎস্নায় […]