অভিশাপ দিচ্ছি – শামসুর রাহমান।

না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে,দুর্বাশাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি।আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটেমগজের কোষে কোষে যারা পুঁতেছিলআমাদেরই আপন জনেরই লাশ দগ্ধ, রক্তাপ্লুতযারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারেআমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের […]
পণ্ডশ্রম – শামসুর রহমান।

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতারবিলে,আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে […]
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা – শামসুর রাহমান।

ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,এবার আমি গোলাপ নেবো। গুলবাগিচা বিরান ব’লে, হর-হামেশাফিরে যাবো,তা’ হবে না দিচ্ছি ব’লে।ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,এবার আমি গোলাপ নেবো। ফিরতে হ’লে বেলাবেলি হাঁটতে হবেঅনেকখানি।বুক-পাঁজরের ঘেরাটোপে ফুর্কি মারেআজব পাখি।পক্ষী তুমি সবুর করো,শ্যাম-প্রহরে ডোবার আগে, একটু শুধুমেওয়া খাবো। শিরায় শিরায় এখনো তো রক্ত করেঅসভ্যতা।বাচাল কণা খিস্তি করে হাফ গেরস্তপ্রেমের টানে;হঠাৎ দেখি চক্ষু টেপেগন্ধবণিক কালাচাঁদের […]
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা – শামসুর রাহমান।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্যেআর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন? তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,সাকিনা বিবির কপাল ভাঙলো,সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলোদানবের মতো চিৎকার করতে করতেতুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেলআর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।তুমি আসবে ব’লে […]
কালো মেয়ের জন্যে পংক্তিমালা – শামসুর রাহমান।

আমার নামধাম তোমার জানার দরকার নেই, কালো মেয়ে।আমি শাদা কি কালো, হলদে কি বাদামি,সবুজ কি বেগুনিতাতে কী এসে যায়? ধ’রে নাও, আমার কোনো বর্ণ নেই, আমি গোত্রহীন। বলা যায়, আমি শুধু একটি কণ্ঠস্বর,যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতাপাতায়,ঝিলের টোল-খাওয়া পানিতে হরিণের মুখ রাখার ভঙ্গিমায়,উটের গলার ঘণ্টাধ্বনিতে। এই কণ্ঠস্বর বয়ে যায় বিষুব রেখায়, উত্তর মেরুতে, […]
কোন দৃশ্য সবচেয়ে গাঢ় হ’য়ে আছে ?- শামসুর রাহমান।

কোন্ দৃশ্য সবচেয়ে গাঢ় হ’য়ে আছেএখনো আমার মনে ? দেখেছিতো গাছেসোনালি বুকের পাখি, পুকুরের জলেশাদা হাঁস । দেখেছি পার্কের ঝলমলে রোদ্দুরে শিশুর ছুটোছুটি কিংবা কোনোযুগলের ব’সে থাকা আঁধারে কখনো । দেশে কি বিদেশে ঢের প্রাকৃতিক শোভাবুলিয়েছে প্রীত আভা মনে, কখনো-বাচিত্রকরদের সৃষ্টির সান্নিধ্যে খুবহয়েছি সমৃদ্ধ আর নিঃসঙ্গতায় ডুব দিয়ে করি প্রশ্ন : এখনো আমার কাছেকোন্ দৃশ্য […]
কখনো আমার মাকে – শামসুর রাহমান।

কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজমনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি,যখন ছিলেন তিনি ঝড়ে আম-কুড়িয়ে বেড়ানোবয়সের কাছাকাছি হয়তো তখনো কোনো গানলতিয়ে ওঠেনি মীড়ে মীড়ে দুপুরে সন্ধ্যায়,পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণছিলেন নিশ্চুপ […]
এ লাশ আমরা রাখবো কোথায় ? – শামসুর রাহমান
এ লাশ আমরা রাখবো কোথায় ?তেমন যোগ্য সমাধি কই ?মৃত্তিকা বলো, পর্বত বলোঅথবা সুনীল-সাগর-জল-সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !তাইতো রাখিনা এ লাশ আজমাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।
স্বাধীনতা তুমি – শামসুর রাহমান।

স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা,অবিনাশী গান।স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-স্বাধীনতা তুমিশহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা |স্বাধীনতা তুমিপতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।স্বাধীনতা তুমিরোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।স্বাধীনতা তুমিমজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি।স্বাধীনতা তুমিঅন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।স্বাধীনতা তুমিবটের […]
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা – শামসুর রাহমান।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,তোমাকে পাওয়ার জন্যেআর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন? তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,সাকিনা বিবির কপাল ভাঙলো,সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলোদানবের মতো চিৎকার করতে করতেতুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেলআর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।তুমি আসবে ব’লে […]